শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণ ইস্যুতে নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত।

সোমবার (১৩ জানুয়ারি) একটি কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ–ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন অভিন্ন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন ‘যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড‘ থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা হয়েছে।

আধা ঘণ্টারও বেশি সময়ের বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ‘আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী– বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে।’

সীমান্তে অপরাধ দমনে দুই সীমান্তরক্ষী বাহিনী যে সমঝোতা গড়ে তুলেছে তা সমবায় পদ্ধতিতে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এবং চোরাচালান ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলায় ভারতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করতে তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন।

পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপের কারণে সীমান্তে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতার চেতনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষুণ্ন করবে।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, আসন্ন বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।