শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের প্রথম ‘স্মার্ট ভিলেজ’ ঝিনাইদহে!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের প্রথম ‘স্মার্ট ভিলেজ’ ঝিনাইদহে!
ঝিনাইদহের হিজলী গ্রামের বাসিন্দারা

জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ঝিনাইদহের হিজলী গ্রামটি । বাল্যবিবাহ ,অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত ও শান্তিপূর্ন স্থানে এ গ্রামটি। স্বনির্ভর গ্রামটি তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনেক অগ্রগামী। তাইতো গ্রামের প্রবেশপথে লাগানো হয়েছে সুন্দর একটি বোর্ড যেখানে লেখা আছে—স্বাগতম, স্মার্ট ভিলেজ হিজলী।

কোলাহল মুক্ত ছায়া সুনিবির গ্রামটিতে ঢুকলেই যেন শান্তির পরস ছুঁয়ে যায়। মেঠো পথের বাঁকে বাঁকে পথ নির্দেশনার চিহ্নই বলে দেবে গ্রামটি কতটা আধুনিক। ৩৩৪টি পরিবার রয়েছে হিজলী গ্রামে, যার মধ্যে ৪৯৩ জন পুরুষ ও ৫১৯ জন নারীর বসবাস। এই গ্রামের ২৩৯ জন পুরুষ এবং ২৬৮ জন নারী লিখতে পড়তে পারেন। যে গ্রামের মাত্র দুই জন নারী ও দুই জন পুরুষ চাকরি করেন। কৃষি কাজই গ্রামের মানুষের মূল পেশা ।

উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় এটি দেশের প্রথম স্মার্ট ভিলেজ।

স্বনির্ভর, ডিজিটাল এবং পরিবেশবান্ধব গ্রামটিতে রয়েছে বৈঠকখানা। যেখানে সপ্তাহে একদিন গ্রামবাসীর নানা সমস্যার সমাধান দেয়া হয়। নারীদের সমস্যা সমাধানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে গড়ে উঠেছে মহিলা ক্লাব। একটা সময় যে গ্রামে বাল্যবিয়ে ছিল নিত্যদিনের ঘটনা। এখন তা একেবারেই বন্ধ।

যূথী/দীপ্ত সংবাদ