উত্তরা ও তুরাগ নদ এলাকায় সভা–সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর সভা–সমাবেশ ও বিক্ষোভে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনার ১৬ দিন পর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর–১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ডিএমপি।

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই কারা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর–১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা–সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More