শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বিনোদন

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত ভারতীয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০।

মেয়ে পিয়া বেনেগাল তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

১৯৭৪ সালে ‘অঙ্কুর’ চলচ্চিত্র দিয়ে পরিচালনার যাত্রা শুরু করেন। চলচ্চিত্রটি সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘দ্বিতীয় সেরা চলচ্চিত্র‘ হিসেবে স্বীকৃতি পায়। তার তৃতীয় চলচ্চিত্র ‘নিশান্ত’ মুক্তি পায় ১৯৭৫ সালে। ১৯৭৬ সালে এটি ‘কান চলচ্চিত্র‘ উৎসবে ‘পালমে ডিঅর’ পুরস্কারের জন্য মনোনীত হয়।

বেনেগালের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো—মন্থন, ভূমিকা: দ্য রোল, জুনুন, অরোহণ, নেতাজি সুভাষচন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো, ওয়েল ডান আব্বা, মাম্মো, সরদারি বেগম, জুবেইদা,‘মান্ডি’, ‘নিশান্ত’ ইত্যাদি।

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা ‘দাদাসাহেব ফালকে পুরস্কার‘ এবং ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্যাম বেনেগাল।

উল্লেখ্য, শ্যাম বেনেগাল পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।