শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

অনবদ্য মাহমুদউল্লাহ, দুর্বার মিরাজ দুরন্ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অনবদ্য মাহমুদউল্লাহ, দুর্বার মিরাজ দুরন্ত বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে, এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতক পান মেহেদী হাসান মিরাজ।

নাটকীয়তায় ভরা ম্যাচ। এর মূলে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। তাও আবার রোহিত শর্মার। কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২৬৬ রানে থামে ভারত। টাইগাররা পায় ৫ রানের জয়। আর এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো লিটন দাসের বাহিনী।

ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়। ২০১৫ সালে প্রথমবার এই সাফল্য পায় টাইগাররা।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, শুরুতেই চাপে পড়ে ভারত। এবাদত-সাকিব-মিরাজদের বোলিংয়ে ৬৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। তবে পঞ্চম উইকেটে, অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আইয়ারের ১০৭ রানের দারুণ জুটিতে, ঘুড়ে দাঁড়ায় তারা। কিন্তু এবাদত ৫৬ রান করা প্যাটেলকে, আর মিরাজ ৮২ রান করা আইয়ারকে সাজঘরে পাঠালে, ফের চাপে পড়ে ভারত।

ফিল্ডিংয়ের শুরুতেই আঙুলে চোট পাওয়া রোহিত ব্যান্ডেজ নিয়েই ব্যাটিংয়ে নামেন। শেষ দিকের ব্যাটারদের নিয়ে ঝড়ো ইনিংস খেলে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন তিনি। অবশ্য শেষ ওভারে ২০ রান নিতে ব্যর্থ হন ভারতের দলনেতা। এতে ৯ উইকেটে ২৬৬ রানে থামে তাদের ইনিংস।

এর আগে ৭ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পরা দলটি লড়াইয়ের পুঁজি পায় মিরাজ ও মাহমুদউল্লাহ’র ১৪৮ রানের জুটিতে ভর করে। ৭৭ রান করে মাহমুদউল্লাহ ফিরলেও, মিরাজ হাঁকান ক্যারিয়ারের প্রথম শতক। শেষ দিকে নাসুমকে নিয়েও গড়েন অপরাজিত ৫৪ রানের জুটি।