Month: জানুয়ারি ২০২৩

খেলা

কিংবদন্তির শেষকৃত্য হবে সান্তোসের মাঠে

 প্রায় একমাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফুটবলের রাজা  ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে ক্যারিয়ার সেরা ম্যাচটি খেলেছিলেন সান্তোসের হোম ভেন্যুতে। তাইতো এই কিংবদন্তির শেষকৃত্য করা হবে সেই সান্তোসের হোম ভেন্যু বেলমিরা স্টেডিয়ামেই। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষকৃত্য। শেষবারের মত ব্রাজিলের জনসাধারণ তাকে শ্রদ্ধা জানাবেন সেখানেই। ফুটবল রাজার শেষকৃত্য বিষয়ে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানায়, কিংবদন্তির কফিন সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মাঠের মাঝখানে রাখা হবে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে এবং পরের দিন একই সময়ে শেষ হবে শেষকৃত্য। তার দাফন হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

দীপ্ত নিউজ ডেস্ক 1 min read নির্বাচিত, পেলে
জীবনযাপন

মাংসে অরুচি? স্বাদ বদলাতে মাছের তন্দুরি

শীতের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজনে মাংস-পোলাও তো অনেক হল। তাই একঘেয়েমি কাটাতে এ বার বেছে নিতে পারেন…

দীপ্ত নিউজ ডেস্ক 1 min read মাছের তন্দুরি
আন্তর্জাতিক

বছর শেষে কিছুটা বেড়েছে প্রবাসী আয়

গত নভেম্বরে প্রবাসীরা মোট ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। অক্টোবর মাসে তারা পাঠিয়েছিলেন ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। আর গত…

দীপ্ত নিউজ ডেস্ক 1 min read নির্বাচিত, প্রবাসী আয়