শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
রাজনীতি

অবশেষে গ্রেপ্তার আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবশেষে গ্রেপ্তার আইভী

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ির আশপাশে পুলিশে সদস্যরা অবস্থান নেন। প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধসহ রাতভর নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে আইভীর বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ডা. সেলিনা হায়াৎ আইভীকে ধরতে গেলে আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওভোগ এলাকায় তার কর্মী–সমর্থকরা বিক্ষোভ করায় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। তাকে যেন গ্রেপ্তার করতে না পারে সেই দাবিতে বাড়ির সামনে রাতভর বিক্ষোভ চালিয়েছেন তারা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় ১টি মামলা আছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেপ্তার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

আল