শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

ফল আমদানিতে শুল্ক কমাল এনবিআর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
ফল আমদানিতে শুল্ক কমাল এনবিআর

পবিত্র রমজান মাসে দাম সহনীয় রাখতে ফলের ওপর আমদানি শুল্ক কমিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৬ মার্চ জারি করা দুটি প্রজ্ঞাপনে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ১০ মার্চ পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানির ওপর অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। ফলে মোট শুল্ক কমানো হয়েছে ১৫ শতাংশ।

এতে বলা হয়, রমজানে মূল্যস্ফীতি স্থিতিশীলতা নিশ্চিত করতে বৃহত্তর জনস্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এনবিআরের দাবি, বৃহত্তর জনস্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাসে ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর, কীটনাশকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক, নিয়ন্ত্রণ শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর, অগ্রিম করের উল্লেখযোগ্য অংশ অব্যাহতি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কর অব্যাহতিসহ সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।’

বৃহত্তর জনস্বার্থে বহুল ব্যবহৃত গণপরিবহন মেট্রোরেলের ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দিয়েছে সরকার।

বইয়ের সহজলভ্যতা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরবরাহ ও আমদানি উভয় পর্যায়ে ই–বুক সেবার ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া হজযাত্রীদের খরচ কমাতে সরকার হজের টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এবং জনস্বার্থে বিভিন্ন কর অব্যাহতি দিয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।