শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আগামী ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সফরসঙ্গী সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্য।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার।

দলীয় সূত্রে জানা যায়, কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল।

এছাড়া সাতজন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন গৃহকর্মী। দীর্ঘ সময় ধরেই খালেদা জিয়া ফুসফুস, কিডনি, হৃদ্‌রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।