শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
জাতীয়

৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব আদালত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব আদালত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রমসহ দেশের সব আদালত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসন জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওই দিন সাধারণ ছুটি থাকবে। সেই অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ওই দিন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২ জুলাই প্রজ্ঞাপন জারি করে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে সরকার।

 

এসএ