শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫০ শতাংশ সেনাবাহিনী সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী ৫০ শতাংশ সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না; এ–সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে সেটা গুজব। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে।’

১৩ নভেম্বরের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সরকার শঙ্কিত কি না? প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম বলেন, তারা লকডাউন বা শাটডাউন যে কর্মসূচি রেখেছে সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়।

উল্লেখ্য, সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বলে গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।