নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫–এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫–এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
এতে আরও বলা হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিপিএসসি জানায়, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।