শিরোনাম
বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশ উপ–মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়৷ রাষ্ট্রপতি আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি৷

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন– ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম৷ রেলওয়ে পুলিশ (ঢাকা) সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম৷ শিল্পাঞ্চল পুলিশ সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম (ঢাকা) সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম৷

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো৷ বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা প্রাপ্ত হবেন৷

 

এসএ