শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার
দীপ্ত নিউজ
খেলা

৩ ফিফটিতেও বড় সংগ্রহ হলো না বাংলাদেশের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
৩ ফিফটিতেও বড় সংগ্রহ হলো না বাংলাদেশের
সাকিব আল হাসান

শেষ ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান এলবিডব্লু হওয়ার এর মাধ্যমে শেষ হল বাংলাদেশে–ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তিন–ম্যাচের প্রধমার্ধ। ৩ ফিফটিতেও বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নামার পর দুই ওপেনার দ্রুত ফেরার পর পুনর্গঠনের কাজ করেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। শুরুতে বেশ ধীরগতির হলেও ফিফটির দেখা পান দুজনই। তবে নাজমুলের রানআউটের পর আবার চাপে পড়ে বাংলাদেশ। সাকিবকে কিছুক্ষণ সঙ্গ দেওয়ার পর ফেরেন মুশফিকও, এরপর মাহমুদউল্লাহও বেশিক্ষণ টেকেননি।

এরপর থেকে বলতে গেলে বাংলাদেশকে একা টেনেছেন সাকিব। টেনে মেরেছিলেন, লং অনের ফিল্ডার ছিলেন বেশ ওয়াইডে। সেখান থেকেই ছুটে এসে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন জেসন রয়, জফরা আর্চারের বলে সাকিবকে থামতে হলো ৭৫ রানেই।

৭১ বলের ইনিংসে সাকিব মেরেছেন ৭টি চার। ছয়টি জুটির অংশ ছিলেন, তার মধ্যে সর্বোচ্চ ৪৯ রান উঠেছে আফিফের সঙ্গে তাঁর জুটিতে। সাকিব ফিরেছেন ৪৯তম ওভারে।

২৪৬ রানের সংগ্রহ নিয়ে ইংল্যান্ডকে আটকাতে বেশ কঠিন হবে বাংলাদেশ টিমের জন্য। বোলারদের সঙ্গে ফিল্ডারদেরও করতে হবে কঠিন কাজ।

আগের দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশের লক্ষ্য তৃতীয় ওয়ানডেতে জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানো।

 

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।