শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস

 

 

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের নোঙ্গর করেছে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ “এম,ভি বসুন্ধর ইমপ্রেস “।

রবিবার (২৫ জুন) বিকেলে ৫টার দিকে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে জাহাজটি নোঙ্গর করেছে। সোমবার (২৬ জুন) সকালে জাহাজটি থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হবে।

এর আগে গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে রবিবার বিকালে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার–১১ নম্বর এ্যাংকোরেজে নো্ঙ্গর করেছে। আগামীকাল সকাল থেকে কয়লা খালাসের কাজ শুরু হবে। পরে তা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া হবে। এরপর জেটির নিজস্ব গ্রাস্পের (কামরিকল) মাধ্যমে লাইটারেজের কয়লা উত্তোলন করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির কয়লার গোডাউনে।’

এর আগে, চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। তার আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে করে ৩০ হাজার টন ও ২৯ মে একই জাহাজে করে ৩০ হাজার ৫০০ টন কয়লা এসেছিল মোংলা বন্দরে।

 

 

মামুন আহমেদ/ আল /দীপ্ত সংবাদ