শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৩০ লাখের বেশি মানুষ এবার বাণিজ্য মেলায় গেছেন; রপ্তানি উন্নয়ন ব্যুরো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩০ লাখের বেশি মানুষ এবার বাণিজ্য মেলায় গেছেন; রপ্তানি উন্নয়ন ব্যুরো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৩০ লাখের বেশি মানুষ এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেছেন বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। যার বেশির ভাগই গত এক সপ্তাহে। শেষ সময়ে অনেক পণ্যের দাম নেমে এসেছে অর্ধেকে।

মঙ্গলবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের। তাই সোমবার শেষ মুহূর্তে বিশেষ ছাড়ে পণ্য কিনেছেন অনেকে। প্রিয়জন আর পরিবারের সদস্যদের সাথে নিয়ে অফার লুফে নিতে স্টলগুলোতে ভিড় করেন ক্রেতারা।

মেলায় পণ্য বিক্রিতে এ বছর সন্তুষ্ট বেশিরভাগ বিক্রেতা। তবে কেউ কেউ অংশ নেন শুধু প্রচার চালাতে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গত বছরের চেয়ে এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। তবে ক্রেতা-বিক্রেতার অভিযোগ কম।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।