শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

২ মণ ইলিশসহ পিকআপ জব্দ, ১১ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২ মণ ইলিশসহ পিকআপ জব্দ, ১১ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় ২ মণ ইলিশ ও ৮০ মণ লইট্যাসহ ২ টি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। এসময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। অবরোধকালীন সময়ে সামুদ্রিক মাছ আর পরিবহন করবেনা মর্মে মুছলেখা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাদু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারী মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।