সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরলো কভেন্ট্রি সিটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ আড়াই দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণ ঘটলো কভেন্ট্রি সিটির। ২০০১ সালের অবনমনের পর আবারও ইংলিশ ফুটবলের এলিট প্যানেলে ফিরলো স্কাই ব্লুজরা।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ববি থমাসের ৮৪ মিনিটের গোলে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১১ ড্র করে চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুইয়ে অবস্থান নিশ্চিত করে, আর তাতেই তিন ম্যাচ হাতে রেখেই সরাসরি প্রমোশন নিশ্চিত হয়।

ড্র করেই নিশ্চিত হয় শীর্ষ স্তরে ফেরার টিকিট। কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এই সাফল্যকে উৎসর্গ করেন ক্লাবের দুঃসময়ের কারিগরদের।

১৯৯২ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া এই ক্লাবটি এখন প্রস্তুত আবারও বড় মঞ্চে লড়তে। আগামী মৌসুমে আবারও পরিচিত স্কাই ব্লু জার্সিতে প্রিমিয়ার লিগ মাতাবে কভেন্ট্রি সিটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More