শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২১ জানুয়ারি শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আল আমিন
আল আমিন
২১ জানুয়ারি শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর বসছে আগামী রবিবার (২১ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন।

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) তৃতীয়বারের মতো এ মেলা আয়োজন করতে যাচ্ছে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় ৩৩১টি প্যাভিলিয়ন থাকছে। ১২ থেকে ১৪টি দেশ আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে। এবারের মেলায় ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়টিতে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া রপ্তানির লক্ষ্যমাত্রা বৃদ্ধি ও দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ মেলা বিশেষ গুরুত্ব পাবে।

জানা গেছে, গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ২০ লাখ টাকা। এ বছর মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ভাড়া ৪ লাখ টাকা এবং সংরক্ষিত স্টলের ভাড়া সাড়ে ৪ লাখ টাকা করা হয়েছে।

আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ লাখ টাকা। প্রায় একই হারে স্টল–প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে ।

দর্শনার্থীদের প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।