শিরোনাম
লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে শতভাগ শিক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
২০৩০ সালের মধ্যে শতভাগ শিক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

২০৩০ সালের মধ্যে শতভাগ শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষামন্ত্রনালয়ের সরাসরি তত্ত্বাবধানে রাজধানীর হাতিরঝিল এলাকায় চালু হতে যাওয়া নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুধু শতভাগ শিক্ষা নয়, একই সাথে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রস্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী। নিউ হরাইজন কানাডিয়ান এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশ জুড়ে আন্তর্জাতিক চেইন স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাঞ্জেলা ডার্ক, চার্জ অ্যাফেয়ার্স অ্যাড অন্তর্বর্তীকালীন, কানাডা হাই কমিশন, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. আমিরুল হক।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।