মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রফি ছোঁয়ার অপূর্ণতা নিয়েই বিশ্বকাপকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রফি ছোঁয়ার অপূর্ণতা নিয়েই বিশ্বকাপকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফিফা ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬র হাইভোল্টেজ ম্যাচে স্পেনের কাছে ১০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। আর এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল ৫ বারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলারের।

তবে বিশ্বকাপ জিততে না পারলেও আক্ষেপে পুড়তে চান না রোনালদো। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়কেই তিনি বিশ্বকাপের সমান মর্যাদাপূর্ণ বলে মনে করেন।

ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমকে রোনালদো বলেন, “পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন হলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় এবং সেই ট্রফিটি আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “আগামীকাল আমি পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব। কারণ আমি নিজের সর্বস্ব দিয়ে খেলেছি। আমি পর্তুগালের হয়ে ৩টি শিরোপা জিতেছি। ক্রিস্তিয়ানোর (অভিষেকের) আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি।”

এসময় তার কাছে জানতে চাওয়া হয়, পর্তুগালের কাছে এটিই শেষ ম্যাচ ছিল কিনা? উত্তরে কোনো বার্তা দেননি রোনালদো।

রোনালদো বলেন “আমি আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিই না। আমি খেলা চালিয়ে যাব কি না, তা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়।”

প্রায় ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৬ সালের ইউরো, ২০১৯ সাল ও ২০২৫ সালের ইউয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছেন রোনালদো।

তবে ক্লাব ফুটবলে রাজার মতো রাজত্ব করলেও বিশ্বকাপে তার সুখস্মৃতি নেই বললেই চলে। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে খেলাই ছিল বিশ্বমঞ্চে তার সর্বোচ্চ দলগত অর্জন। এরপর আর কখনো শেষ চারে পা রাখতে পারেনি পর্তুগিজরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More