
২০০ করতে পারল না অজিরা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২০০ রানের জয়ের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।
জবাবে এখন ব্যাট করছে ভারত। চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পরে অজিরা। বুমরাহর দ্বিতীয় ওভারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। এরপর দুই অভিজ্ঞ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার জুটি গড়ার চেষ্টা করেন। ত
বে ব্যক্তিগত ৪১ রানে ওয়ার্নার ও ৪৬ রান করে ফেরেন স্টিভেন স্মিথ। এরপর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি অজিরা।
ফলে ৩ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে তারা। ভারতের রবীন্দ্র জাদেজা ৩টি এবং বুমরাহ ও যাদব দুটি কোরে উইকেট পান।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।