শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ’

রাজধানী থেকে দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে মহানগরীর দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। শনিবার (৭ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণে সক্ষম হবে। নগরবাসীর ঈদ আনন্দ যাতে বর্জ্যের কারণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরীর ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়াও ব্যবহৃত হচ্ছে ২ হাজার ৭৯টি যানবাহন, যার মধ্যে রয়েছে ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার এবং ১৬টি পে–লোডার। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া, ডিএসসসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনিও আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই উত্তর সিটি এলাকার সব বর্জ্য অপসারণ সম্ভব হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।