শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

১১তম ডিআইএমএফএফ-এর মিডিয়া পার্টনার দীপ্ত টিভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১১তম ডিআইএমএফএফ-এর মিডিয়া পার্টনার দীপ্ত টিভি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক দীপ্ত টিভি ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৫–এর টিভি মিডিয়া পার্টনার এবং স্ট্রিমিং পার্টনার (দীপ্ত–প্লে) হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। দীপ্ত টিভির পক্ষে সিইও তুসনুভা আহমেদ টিনা এবং ডিআইএমএফএফ–এর পক্ষে পিআর ম্যানেজার মো. সামিউজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন– দীপ্ত টিভির ডিজিটাল মিডিয়া প্রধান মোহাম্মদ আবু নাসিম, প্রডিউসার (ডিজিটাল মিডিয়া) সাইবেতুর রহমান ফয়সাল, ডিআইএমএফএফ ২০২৫–এর ক্রিয়েটিভ ম্যানেজার সোহান শেখ এবং ইভেন্ট কো–অর্ডিনেটর শ্রাবণ খান।

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ২২ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ক্যাম্পাসে উদ্বোধন করা হবে। উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২৩ ফেব্রুয়ারি, সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে। এ বছর উৎসবে ২৮টি দেশ থেকে ১১৭টি চলচ্চিত্র জমা পড়েছে, যা মোবাইল চলচ্চিত্র নির্মাণের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ডিআইএমএফএফ তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং তার মূল মটো ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ‘ ধারণাকে তুলে ধরছে। এই উৎসব মোবাইল ফোনের মাধ্যমে সৃজনশীল চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করে, ডিজিটাল সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।