শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার
দীপ্ত নিউজ
ক্রিকেট

১০ বছর পর ওয়ানডে সফরে আসছে কিউই দল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
১০ বছর পর ওয়ানডে সফরে আসছে কিউই দল

বিশ্বকাপের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য বাংলাদেশ সফরে আসছে কিউইরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই সিরিজের দিবা রাত্রির সবগুলো ম্যাচ মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর।

বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর দুই টেস্টের জন্য আবার ঢাকায় আসবে নিউজিল্যান্ড। যার প্রথমটি ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্টটি হবে ৬ ডিসেম্বর। তবে, টেস্টের জন্য ভেন্যু অবশ্য এখনও ঠিক করা হয়নি।

আগামী ২৬ আগস্ট এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানদের। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল।

বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের ঠিক তিনদিন পর সাকিবদের নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।