শিরোনাম
মরা গরুর পচা গন্ধে লোকালয়ে সুন্দরবনের বাঘ, রাত জেগে পাহারা দিলো এলাকাবাসী আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সম্প্রীতির অনন্য নিদর্শন, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দির ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির পদযাত্রা পালিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির পদযাত্রা পালিত

আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১১ দিকে মহানগরীর ভুবন মোহন পার্কে মহানগর বিএনপি’র আয়োজনে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রার আগে খন্ডখন্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ভুবনমোহন পার্কে উপস্থিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, এই অবৈধ সরকার জনগণের কোনো উপকারে আসছে না। দিন দিন দ্রব্যমূল ঘোড়ার গতিতে দৌড়াচ্ছে, কিন্তু সরকার কোনো পদতক্ষেপ নিচ্ছে না। গায়েবি মামলা দিয়ে একের পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের এ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন।

পরে ভুবন মোহন পার্ক থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি মহানগরীর সোনাদিঘির মোড় হয়ে মালোপাড়া ফাঁড়ির সামনে দিয়ে পুনরায় ভুবন মোহন পার্কে এসে শেষ হয়।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।