রবিবার, মার্চ ১, ২০২৬
রবিবার, মার্চ ১, ২০২৬

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (১ মার্চ) অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে তিনি নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More