শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া
সংগৃহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ সন্ধ্যায় বাসায় ফেরার কথা রয়েছে। হাসপাতাল থেকে ৯ দিন পর বাসায় ফিরবেন তিনি।

মঙ্গলবার (২ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে আজ ২ জুলাই বিকেল ৫টার পর বেগম খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন।

এর আগে রবিবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে শঙ্কামুক্ত হওয়ায় তিনি বাড়িতে ফিরছেন।

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে ২১ জুন (শুক্রবার) গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।