শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

হার দিয়েই সিরিজ শুরু করলো বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
হার দিয়েই সিরিজ শুরু করলো বাংলাদেশ

 

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছে নাজমুল শান্ত দল।

দফায় দফায় বৃষ্টিতে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে কিউইদের করা ২৩৯ রানের জবাবে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০০ রানে থামে সফরকারীরা।

৩০ ওভারে ২৪৫ রানের বিশাল লক্ষ্যের চাপেই হয়তো শুরুতেই উইকেট দিয়ে বসেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য করকার।

সেখান থেকে আর বের হতে পারেনি বাংলাদেশ। শান্ত, লিটন, কিংবা মুশফিক, সবাই ব্যাট হাতে ব্যর্থ।

এরইমাঝে একপ্রান্ত আগলে বেশ কিছুক্ষণ আশা দেখান এনামুল হক বিজয়। তার ৪৩ রান ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মত কিছুই নেই।

শেষ দিকে আফিফ ২৮ বলে ৩৮ আর মিরাজ ২১ বলে ২৮ রানের দুটো ক্যামিও ইনিংস খেলায়, হারের ব্যবধানটাই কমেছে নাজমুল হোসেন শান্তর দলের।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।