শিরোনাম
শুক্রবার ঢাকা শহরের যেসব এলাকার মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা, ২৩ অক্টোবর ২০২৬ বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হাম উপসর্গ নিয়ে আরও ৩ প্রাণহানি, নতুন আক্রান্ত ১০৯৮

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
হাম উপসর্গ নিয়ে আরও ৩ প্রাণহানি, নতুন আক্রান্ত ১০৯৮
ছবি: সংগৃহীত

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু মিছিল থামছেই না। সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ( শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ শিশু।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৯৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ১০০ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯৪ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।