শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
রাজধানী

হানিফ ফ্লাইওভারে গাড়ি চাপায় নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হানিফ ফ্লাইওভারে গাড়ি চাপায় নারী নিহত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় (বয়স আনুমানিক ৪৫) এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম।

এসআই বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দ্রুতগামী গাড়ি হানিফ ফ্লাইওভারে ওই নারীকে চাপা দিলে তিনি নিহত হন। পরে সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি, ফ্লাইওভারে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, সেটিও শনাক্তের চেষ্টা চলছে।

 

এসএ