শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত

ঈদের তৃতীয় দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছাসে মেতেছেন। অনেকে ঘুরছেন প্রিয়জনের হাত ধরে। কেউবা আবার সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

আগতদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর অর্ধেক পর্যটকের আগমন ঘটেছে দাবি ব্যবসায়ীদের। তাই বুকিং রয়েছে কুয়াকাটার মাত্র ৬০ শতাংশ হোটেল-মোটেল।

আগতদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

মো.ইমরান/ শায়লা/ দীপ্ত সংবাদ