শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হরিণাকুন্ডে ভয়াবহ আগুনে ২৫ বিঘা পানের বরজ ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হরিণাকুন্ডে ভয়াবহ আগুনে ২৫ বিঘা পানের বরজ ভস্মীভূত

ঝিনাইদহের হরিনাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ বিঘারও অধিক পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বরিশখালী–শ্রীরামপুর মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পান চাষীদের দাবি, এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক দোয়ামত আলী বলেন, সকালে মাঠে কাজ করার সময় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়ে। আমারও দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

ফারুক আলী নামের ক্ষতিগ্রস্ত আরও এক কৃষক বলেন, এত ভয়াবহ আগুন আমি জীবনে দেখিনি। আমারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে। এই আগুনে সবমিলিয়ে কৃষকদের প্রায় ৫০ লাখ টাকার উপর ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন তিনি।

হরিণাকুণ্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘লোক মারফত শুনে হরিণাকুন্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে আসে। আগুনের ভয়বহতায় তারা ঝিনাইদহ সদরকে জানালে তার আরো একটি ইউনিট পাঠায়। পরে ৩ ইউনিটের যৌথভাবে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই।‘

তিনি আরও বলেন, বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।