শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হজযাত্রা সামনে রেখে আকস্মিক হজক্যাম্প পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়াকোবাদ।

চলতি ২০২৬ সালে ৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্প আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

হজযাত্রা সামনে রেখে আকস্মিক হজক্যাম্প পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়াকোবাদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর আশকোনা অবস্থিত হজক্যাম্পে হঠাৎ উপস্থিত হন মন্ত্রী। এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন ধর্মমন্ত্রী। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকাখাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More