শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
জাতীয়

স্লিপার বাস চলাচলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্লিপার বাস চলাচলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সারাদেশে স্লিপার বাস চলাচলে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জনুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী হুজ্জতুল ইসলাম।

আগামী রবিবার (২৬ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

‘নিবন্ধন নিয়ে রাস্তায় স্লিপার–দোতলা বাস, বিআরটিএ বলছে “অবৈধ”’, ‘অনুমতি ছাড়াই চলছে স্লিপার বাস, চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বরপ্লেট!’ এবং ‘অনুমোদন ছাড়া চলছে তিন শতাধিক স্লিপার বাস’ শীর্ষক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রিটে উপস্থাপন করা হয়েছে।

রিটে বলা হয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে স্লিপার এসি বাস মালিক সমিতির সদস্যদের অননুমোদিত বাস চলাচল বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি অননুমোদিত স্লিপার বাসগুলোর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানান, বিআরটিএর তথ্য মতে, স্লিপার বাসগুলোর অনুমোদন না থাকলেও সেগুলো সড়কে চলাচল করছে, যা সড়ক নিরাপত্তার জন্য হুমকি। রিটের মাধ্যমে বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।