শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বিনোদন

স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা
সংগৃহীত ছবি

সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। তারপরও এই অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি।

সোমবার (২৭ মে) এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’ এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’

জানা যায়, বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।

এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি। পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের। সেসময় খবরটির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে পূর্ণিমা বলেছিলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম।’

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।