শিরোনাম
মরা গরুর পচা গন্ধে লোকালয়ে সুন্দরবনের বাঘ, রাত জেগে পাহারা দিলো এলাকাবাসী আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সম্প্রীতির অনন্য নিদর্শন, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দির ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রিয়াদ ও জালাল উদ্দিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) গণধর্ষণের মামলার এজাহারভুক্ত দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন মিষ্টারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার মুছাপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রিয়াদ উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে ও জালাল উদ্দিন মিষ্টার একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

আরও পড়ুন: স্বামীকে বেঁধে রেখে নববধুকে গণধর্ষণ, থানায় মামলা

পুলিশ জানায়, গত বুধবার (১৪ জুন) সকাল ৯ টার দিকে সুধারাম থানার নোয়াখালী ইউনিয়নের এক এলাকা থেকে মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যান নবদম্পতি। তারা স্লুইসগেট এলাকায় বনবিভাগের বাগানের পাশের রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দেখিয়ে হত্যার ভয় দেখিয়ে নবদম্পতিকে আটক করে। পরে স্বামীকে মারধর করে গামছা দিয়ে গাছে বেঁধে নববধূকে বনবিভাগের বাগানে নিয়ে জাহাঙ্গীর ও রিয়াদ ধর্ষণ করে। ওই সময় গৃহবধূর স্বামীকে পাহারা দেয় জালাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় রবিবার দুপুরে তিন জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নববধূর স্বামী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক থাকা অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।