শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খেলা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি যা বললেন
অশ্রুসিক্ত মেসি

আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে আরেকটি জাদুকরী পারফরম্যান্স দেখাতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ শেষে রানার্সআপের মেডেল গলায় ঝুলিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তবে প্রতিপক্ষ স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করতেও কার্পণ্য করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ফেরান তোরেসের গোলে সেই স্বপ্ন ভেঙে যায়। ১–০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, “আমি দুঃখিত। তবে আমি জানি, আমরা আমাদের সর্বস্ব উজাড় করে খেলেছি।”

স্পেনের প্রশংসা করে মেসি আরও বলেন, “সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা হেরেছি এবং সেই হার মেনে নিচ্ছি। তবে এর অর্থ এই নয় যে, এ পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা ভুলে যাব। আমি আমার দেশের মানুষ, আমাদের খেলোয়াড় এবং পুরো দেশকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।”

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।