জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় দেশে আসবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় প্রথম নামাজের জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।