শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

স্থগিত সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্থগিত সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ
ছবি: সংগৃহীত

স্থগিত করা হয়েছে কক্সবাজার থেকে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্তকারী সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেম (সি–মি–উই–৪) সিঙ্গাপুর অংশের রক্ষণাবেক্ষণের কাজ। ফলে শনিবার (২ মার্চ) দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা ছিল তা আর নেই। সারা দেশে ইন্টারনেট স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি–মি–উই–৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম ২রা মার্চে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছিল। তবে এই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সি–মি–উই–৪ এর রক্ষণাবক্ষেণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত পুনরায় গ্রহণ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবারও আগাম জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সি–মি–উই–৪ এর রক্ষণাবেক্ষণের জন্য ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা সারাদেশে ইন্টারনেট পরিষেবা আংশিক ব্যাহত হবে বলে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।