শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী কারাগারে

নওগাঁর রাণীনগরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলায় স্বামী রতন সরকার (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে র‌্যাব–১ উত্তরার সহযোগীতায় রাণীনগর থানা পুলিশ রবিবার রতন সরকারকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রতন সরকার বগুড়ার আদমদিঘী উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত নরেন সরকারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর পারিবারিক ভাবে তাদের দুইজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রতন তার স্ত্রীকে নির্যাতন করত। মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে রতনকে যৌতুক হিসাবে টাকাও দেন। এরপর কিছুদিনের মাথায় স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া–বিবাদ হলে মেয়েটি তার বাবার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে রতন আবারও তার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা দাবি করেন এবং স্বামীর বাড়িতে যাওয়ার হুমকি দিতে থাকেন। একপর্যায়ে গত ২৬ জুলাই রতন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে তার স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় ১ আগস্ট রতনের স্ত্রী বাদি হয়ে রতনের নামে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রতনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।