শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্কুল-কলেজ কমিটির সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্কুল-কলেজ কমিটির সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

বেসরকারি স্কুল–কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধু সরকারি কর্মকর্তা (৯ম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা (৫ম গ্রেডের নিচে নয়) মনোয়নের বিধান সংবলিত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের শুনানি শেষে বুধবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ প্রজ্ঞাপনটি ২ মাসের জন্য স্থগিতাদেশ দেন।

একইসঙ্গে বেসরকারি স্কুল–কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধু সরকারি কর্মকর্তা (নবম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা (পঞ্চম গ্রেডের নিচে নয়) মনোনয়নলর বিধান কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না– তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে এ রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট মোকছেদুর রহমান আবির।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম ও ব্যারিস্টার রুহুল কাইয়ূম।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর ১৮ নভেম্বর সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।

 

এসএ