শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বিনোদন

সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি
হিরো আলম

আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এরপর আর ঢাকায় সময় না দিয়ে সরাসরি ঠাকুরগাঁও চলে যাবেন। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান হিরো আলম।

হিরো আলম বলেন, ‘চলতি মাসের আগামী ১৬ তারিখ দেশে ফিরব। দেশে ফিরে ঠাকুরগাঁও চলে যাব। অনেকের সঙ্গে ফোনে কথা হচ্ছে। তারা আমাকে বলছেন, আমি ভালো ভোট পাব।’

তিনি জানান, বর্তমানে সৌদি আরবে থাকলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। স্থানীয়দের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে। তাদের কাছ থেকেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

দেশে ফেরার পর সরাসরি এলাকায় গিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে চান হিরো আলম। তার পরিকল্পনা, স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের কথা শোনা এবং ভোটের মাঠের পরিস্থিতি বোঝা। এরপর পরবর্তী কার্যক্রম ঠিক করবেন তিনি। এর আগে গত আগস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন হিরো আলম। তখনও তিনি জানিয়েছিলেন, উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও তার বক্তব্য প্রকাশিত হয়।

এবার সেই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও–১ আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।