শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ধর্ম

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ মারা গেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল–শায়খ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর বয়স।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রয়্যাল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন আল–ইখবারিয়া জানিয়েছে।

রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, তার মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে হারালো, যিনি ইসলাম, বিজ্ঞান এবং মুসলিম সমাজের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান তার পরিবার, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই (মঙ্গলবার) তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সূত্র : আরব নিউজ, গালফ নিউজ