শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে নির্ভয়ে সমাবেশ করতে বললেন; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে নির্ভয়ে সমাবেশ করতে বললেন; ওবায়দুল কাদের

১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে নির্ভয়ে সমাবেশ করতে বললেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে স্থান পরিবর্তন ও বিশৃঙ্খলা করলে, উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সারাদেশে ছাত্রলীগের একশোর বেশি ইউনিট রয়েছে। যার মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দেশের ছাত্র রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ‘বার্ষিক সম্মেলন’ হলো চার বছর পর। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।

জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে, সম্মেলন উদ্বোধন করেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। সম্মেলনে যেকোনো সংকটে রাজনীতির মাঠে থাকার ঘোষণা দেয় ছাত্রলীগ।

প্রধান অতিথির বক্তব্যে, সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলার পায়তারা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে, ছাত্রলীগকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান, ওবায়দুল কাদের।