শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে অমর একুশে বইমেলা: উপদেষ্টা ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানেই হবে অমর একুশে বইমেলা: উপদেষ্টা ফারুকী
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100

আগামী বছর অমর একুশে বইমেলা–২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির কাছে একটি চিঠি পাঠানো হয়, যাতে বলা হয়েছে যে, অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করতে হবে।

এ প্রসঙ্গে উপদেষ্টা ফারুকী বলেন, ‘এ বিষয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) বেশ কিছু পত্রিকায় রিপোর্ট এসেছে। তবে রিপোর্ট হওয়ার আগেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম। গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আমার আলোচনা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সঙ্গেও কথা হয়েছে।‘

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে আমরা ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে কাজ করছি। আশা করা যায়, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হবে এবং এটি সুন্দরভাবে আয়োজন করা হবে। কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। এরই মধ্যে তিনটি মন্ত্রণালয় এ নিয়ে কাজ শুরু করেছে এবং তাদের মধ্যে বৈঠকও হয়েছে, আগামী দিনগুলোতে আরও বৈঠক হবে।‘

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।