শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সোনারগাঁয়ে লোকজ মেলার অন্যতম আকর্ষণ জামদানি শাড়ি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
সোনারগাঁয়ে লোকজ মেলার অন্যতম আকর্ষণ জামদানি শাড়ি

সোনারগাঁয়ের কারুশিল্প ও লোকজ মেলার অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। ১২শ টাকা থেকে এক লাখ ২০ হাজার টাকার শাড়ি মিলছে সেখানে। বর্ণাঢ্য এই আয়োজন দেখতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

বেশির ভাগ বাঙালি নারীর পছন্দের তালিকার শীর্ষে বর্ণিল জামদানি শাড়ি। এটি মাথায় রেখে, বাহারি নকশা আর রঙে শাড়ি তৈরি করছেন সোনারগাঁয়ের কারিগররা। এগুলো শোভা পাচ্ছে কারুশিল্প ও লোকজ মেলায়।

এর মধ্যে জলপাড়, জবাফুল, করোলা, তেরছা, দুবলা, বলিহার, পান্না হাজার জামদানি উল্লেখযোগ্য। বেশির ভাগ শাড়ি-ই তৈরি করা হয় হাতে। কোনো কোনোটি বুনতে এক মাস পর্যন্ত সময় লাগে।

জামদানি শাড়ি দেশের বিভিন্ন জায়গায় তৈরি হলেও, গুণ ও মানের কারণে সোনারগাঁয়ের জামদানির চাহিদা বেশি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।