দীপ্ত নিউজ
বাংলাদেশ

সৈয়দপুর বিমানবন্দরে ৩ ঘন্টা বিমান ওঠানামা বিঘ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৈয়দপুর বিমানবন্দরে ৩ ঘন্টা বিমান ওঠানামা বিঘ্ন

 

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামায় বিঘ্ন ঘটেছে। তবে সিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেগুলো নামতে পারেনি। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ভোর থেকে এই এলাকা কুয়াশায় ঢেকে গেছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া কর্মকর্তা আরও বলেন, বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি আছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

 

এসএ