শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশে

 

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশে। শেষ চারে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করে সাইফ হাসানের দল। সর্বোচ্চ ২৪ রান করেন উইকেটরক্ষক জাকের আলি। পারভেজ হোসেন ইমন ২৩ ও রাকিবুল হাসান করেন ১৪ রান। বাকি ৭ ব্যাটারের কেউই দুই অংক স্পর্শ করতে পারেনি।

জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ৯ ওভার দুই বলেই লক্ষ টপকে যায় ভারতীয় ব্যাটাররা।

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে হেরে যাওয়া দলের বিপক্ষে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।