শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল

 

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল।

ঝেইজ্যাং ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ের মধ্যে পড়ে টাইগ্রেসরা। দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা শুন্য রানে ফিরে যান প্রথম ওভারেই।

তিনে নামা সোবহানা মুশতারি ১৬ বলে করেন ৮ রান। চারে অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ইনিংস সর্বোচ্চ ১২ রান করে ফিরে যান। গোটা ইনিংসে শূন্য রানে আউট হন ৫ ব্যাটার। এতে ১৭ ওভার ৫ বলে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৭১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় ভারত নারী ক্রিকেট দল।

২০১০ ও ২০১৮ এশিয়ান গেমসে রুপা জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতবার গেমসে ক্রিকেট ছিল না। এবার বাংলাদেশের আশা ছিল ফাইনালে খেলার। অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল।

কিন্তু সেমিফাইনালে নিগাররা যে এভাবে ভারতের কাছে উড়ে যাবেন, হয়তো ভাবতে পারেননি নিজেরাও। বাংলাদেশের অবশ্য পদক জয়ের সম্ভাবনা এখনও আছে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।